হিরোশিমায় ঐতিহাসিক সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে সেখানে গিয়ে তাদের কাছে ক্ষমা চাইবেন না বলে সাফ জানিয়ে দিলেন ওবামা। তিনি বলেন, ‘আমি হিরোশিমায় ক্ষমা চাইব না।’
হিরোশিমার নির্ধারিত সফরের কয়েকদিন আগেই রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকে’র সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে একথা বলেন বারাক ওবামা। তিনি বলেন, যেকোন যুদ্ধের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সে সময়ের নেতারা নিয়ে থাকেন। আর আমার হিরোশিমার সফর মূলত অতীতে ফিরে যাওয়া নয়।
ইতিহাসবিদদেরও চাওয়া ছিল হিরোশিমায় যাওয়ার। গত সাড়ে সাত বছর ধরে একজন নেতা হওয়ার পরও এ ধরনের সিদ্ধান্ত নিতে আমার অনেক সময় লেগেছে।
এর আগে গত সপ্তাহে হোয়াইট হাউজের কর্মকর্তারা হিরোশিমায় মার্কিন প্রেসিডেন্টের সম্ভব্য সফর ঘোষণার পর সেখানকার স্থানীয় বাসিন্দারা কয়েক দফা বিক্ষোভ দেখিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের ছুড়ে দেয়া পারমাণবিক বোমা হামলার জন্য ওবামার কাছে ক্ষমা প্রার্থনা দাবি করে।
এনএইচকে’ কে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, সারা বিশ্বে পারমাণবিক অস্ত্র ব্যবহার নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে আমি গত কয়েক বছর ধরে প্রচার চালিয়ে আসছিলাম। এর একটি গু্রুত্বপূর্ণ অগ্রগতিও হয়েছে। প্রধান প্রধান দেশগুলোও পারমাণবিক অস্ত্র ব্যবহারে বিরত থাকতে ঐকমত্যে পৌঁছেছেন।
বলতে গেলে জাপানে আমার সফর মূলত পারমাণবিক অস্ত্র ব্যবহারে নিরুৎসাহিত করা। গত বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭০ বছর পূর্তি অনুষ্ঠানে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের ভুল পদক্ষেপের জন্য ক্ষমা প্রার্থনা করেন। আর তা নিয়ে দেশের মধ্যে বেশ সমালোচনা হয়।
