২৮ মে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১১ ইউনিয়নে নির্বাচন

বিদ্রোহী প্রার্থীদের নিয়ে বিপাকে আওয়ামী লীগ

আপডেট : ২৩ মে ২০১৬, ১০:৩৭
আগামী ২৮ মে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১১ ইউনিয়ন পরিষদের নির্বাচন।  নির্বাচনে ১১ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৪জন প্রার্থী।   নির্বাচনে দলীয় সিদ্ধান্ত ও নির্দেশ উপেক্ষা করে উপজেলার বিভিন্ন ইউনিয়নে দলীয় প্রার্থীদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের ৬জন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী। দলের বিদ্রোহী প্রার্থীদের নিয়ে  বিপাকে আছে আওয়ামী লীগ।
 
ইতিমধ্যেই বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীদেরকে দল থেকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। তবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল গফুর ইতিমধ্যেই আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
 
এদিকে গত ১৩ মে প্রতিক বরাদ্দের পর থেকেই নির্ঘুম প্রচার-প্রচারণা শুরু করেছে প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান প্রার্থীরা। উপজেলার প্রতিটি ইউনিয়নেই শোভা পাচ্ছে প্রার্থীদের পোস্টার।
 
মজলিশপুর ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. তাজুল ইসলাম (নৌকা), বিএনপি মনোনীত মো. কামরুল হাসান (ধানের শীষ), জাতীয় পার্টি মনোনীত মো. আল-আমিন (লাঙ্গল), ইসলামী ঐক্যজোট মনোনীত আল-আমীন মামুন-( মিনার) ও নির্দলীয় বশির আহমেদ (আনারস)।
 
বুধল ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবদুল হক (নৌকা), বিএনপি মনোনীত এ কে এম নূরুল হাসান আলম- (ধানের শীষ), ইসলামী ঐক্যজোট মনোনীত আতিকুর রহমান (মিনার) ও আওয়ামী লীগের বিদ্রোহী মো. আবদুল হামিদ (আনারস)।
 
সুহিলপুর ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. আজাদ হোসেন হাজারী আঙ্গুর (নৌকা), বিএনপি মনোনীত মো. মোবারক মুন্সী (ধানের শীষ), জাতীয় পার্টি মনোনীত মাহফুজ মিয়া (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাবিবুল্লাহ মিসবাহ (হাত পাখা) নির্দলীয় মো. আজিজুর রহমান (আনারস) ও সাকির মিয়া ( টেলিফোন)।
 
নাটাই উত্তর ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাবিবুল্লাহ বাহার (নৌকা), বিএনপি মনোনীত মো. আবুল কাশেম (ধানের শীষ), ইসলামী ঐক্যজোট মনোনীত মিজানুর রহমান (মিনার), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত খায়ের মিয়া (হাতপাখা), ও নির্দলীয় মো. ফরিদ আহামেদ (আনারস)।
 
নাটাই দক্ষিণ ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. নূরুল আমিন (নৌকা), বিএনপি মনোনীত মো. নাজিম উদ্দিন (ধানের শীষ), আওয়ামী লীগের বিদ্রোহী মো. শাহআলম (মোটর সাইকেল) ও নির্দলীয় মো. নাজমুল হক (আনারস)।
 
সাদেকপুর ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এ কে এম আবদুল হাই (নৌকা), বিএনপি মনোনীত মো. জহিরুল ইসলাম চৌধুরী (ধানের শীষ), জাতীয় পার্টি মনোনীত মো. আবুল খায়ের (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. নাজিম উদ্দিন (হাতপাখা), ও আওয়ামী লীগের বিদ্রোহী মো. ইকবাল হোসাইন (আনারস)।
 
তালশহর পূর্ব ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. এনামুল হক (নৌকা), বিএনপি মনোনীত মো. নজরুল ইসলাম (ধানের শীষ), নির্দলীয় মো. সোহেল (আনারস) ও মো. মনিরুল ইসলাম (চশমা)।
 
রামরাইল ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. শাহাদাত খান (নৌকা) , বিএনপি মনোনীত মো. সাদেকুর রহমান (ধানের শীষ), জাতীয় পার্টি মনোনীত মো. আবুল কাশেম (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. হেলাল উদ্দিন (হাতপাখা), আওয়ামী লীগের বিদ্রোহী মো. মশিউর রহমান সেলিম (আনারস) ও আবদুল গফুর (চশমা) এবং জাসদের মো. শাহানেওয়াজ (মশাল)।
 
সুলতানপুর ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ফিরোজুর রহমান (নৌকা), বিএনপি মনোনীত শেখ মো. মহসিন (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. আক্কাস মিয়া (হাতপাখা), আওয়ামী লীগের বিদ্রোহী জসিম উদ্দিন (আনারস) ও মো. শেখ শরীফুল ইসলাম ( টেলিফোন)।
 
মাছিহাতা ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আল-আমিন (নৌকা), বিএনপি মনোনীত মো. সাব্বির আহমেদ খান (ধানের শীষ), এনপিপি মনোনীত মো. রফিকুল ইসলাম (আম), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. মাসুম (হাতপাখা) ও নির্দলীয় মো. আকবর কবির (আনারস)।
 
বাসুদেব ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. এম আলম ভূইয়া, (নৌকা), বিএনপি মনোনীত মো. লিয়াকত আলী (ধানের শীষ), জাতীয় পার্টির মো. আসাদুজ্জামান রঞ্জু (লাঙ্গল) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত (হাতপাখা)।