বলিউড 'সুখী দাম্পত্য' মানে বুঝে ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চনের সংসার যাপনকে। কিন্তু সেই সুদিন বুঝি ফুরাতে চললো! নইলে ‘সরবজিৎ’ ছবির প্রিমিয়ারে সবার সামনেই ঐশ্বরিয়াকে এড়িয়ে গিয়ে কিভাবে পরোক্ষভাবে অপমান করলেন অভিষেক বচ্চন!
অনেক দিন ধরেই বলিউড বলাবলি করছে, ঐশ্বরিয়ার সাফল্যে রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছেন জুনিয়র বচ্চন। দীর্ঘ দিন বাড়িতে বসে থেকে, বাচ্চা মানুষ করে, ফের ছবি করতে এসে ঐশ্বরিয়াও ফ্লপ দিয়েছেন বরের মতোই! কিন্তু তাতেও প্রচারের আলো তার উপর থেকে এতটুকু সরেনি। প্রসাধনীর বিজ্ঞাপন, কান-এর লাল গালিচা, ‘সরবজিৎ’- সব মিলিয়ে তিনিই তো এখন খবরের শিরোনামে। আর অভিষেক? কোনও মতে, তাকে নজরে পড়েছে মাল্টিস্টারার ছবির ভিড়ে! সেই রাগ, সেই ব্যর্থতা, সেই অভিমানই কি ফুটে উঠল ‘সরবজিৎ’-এর প্রিমিয়ারে?
সাংবাদিকরা যখন যুগলের ছবির জন্য চেঁচিয়ে গলা ফাটাচ্ছেন, তখন অভিষেক পাত্তা না দিয়ে ছেড়ে গেলেন ঐশ্বরিয়াকে! ছবি তোলার মাঝে কেন হঠাৎই বেরিয়ে গেলেন অভিষেক? আরও এক বলি-দম্পতির বিচ্ছেদের খবর কি আসতে চলেছে? সূত্র- দ্যা এক্সপ্রেস ট্রিউবিউন।
