মিরসরাইয়ে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মো. মিলন (৩৫) নামের এক চালকের মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাতে উপজেলার বড়তাকিয়ার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ব্রাক ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। মিলন নাটোরের সিংগার সদর এলাকার মুজাহেদের ছেলে।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফরিদ উদ্দিন জানান, একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক ঘটনাস্থলেই মারা যান।
