অনেকটাই প্রচার বিমুখ শিল্পী পারভেজ আক্তার। সৃজনশীলতার চর্চা করেন একেবারে নিজ অন্তপ্রান হয়েই। নিজের ভালোলাগা আর নেশা থেকেই। একসাথে মঞ্চ, টিভির চ্যালনে অভিনয় করে যাচ্ছেন। বিজ্ঞাপন করছেন। বই লিখছেন। কিন্তু মিডিয়ায় থেকেও মিডিয়া থেকে দূরে। সে জন্য তার মূল্যায়নটা খুব একটা কারো নজরে আসে নি।
শৈশব থেকেই অভিনয় তার খুব পছন্দ। গ্রাম থেকে ঢাকায় এসে পড়াশোনার পাশাপাশি অভিনয় শুরু করে করেন। ১৯৯৭ সালে তার প্রথম নাটক ‘গোধূলিয়া’ প্রচার হয় বাংলাদেশ টেলিভিশনে। এরপর অনেক পথ। মাঝে যোগ দেন সময়ে থিয়েটারে। সেই সাথে ‘মাত্রা’র মতো খ্যাতিমান বিজ্ঞাপনী সংস্থায় এড করতে থাকেন।
প্রয়াত নাজমা আনোয়ার এবং সালমান শাহ, মমতাজ উদ্দিন আহমেদ, ফেরদৌসি মজুমদার, মামুনুর রশীদ তাকে অনুপ্রেরণা দেন। মাঝে চাকরি, প্রেম, বিয়ে, বদলী এই সব বিরতির পর নিয়মিত নাটকে ফিরে আসেন এবং সেই সাথে লেখালেখি। লেখালেখির ক্ষেত্রে প্রথম বই ‘বিদিশার তমসায় কুলের ঘ্রাণ’, আর শেষ বইটি হচ্ছে ‘ভালো লাগে তাই ভালোবাসি’। সব মিলিয়ে প্রকাশিত উপন্যাসের সংখ্যা কুড়িটির ওপরে। প্রায় প্রতি বছর বই মেলায় নতুন বই বের হয়।
পারভেজ আক্তারের অভিনীত একুশে টিভিতে ‘শেয়ার বাজার ডট কম’, দেশ টিভিতে ‘কলিংবেল’, দীপ্ত টিভিতে ‘পালকি’ ধারাবাহিকগুলো বর্তমানে প্রচারিত হচ্ছে। আর প্রচারের অপেক্ষায় আছে ‘মশা মাছির উৎপাত’ ‘নোনাজলে কুমিরের বাস’ শীর্ষক দু’টি ধারাবাহিক এবং বেশ কিছু খন্ড নাটক।
তাই যেন তার তিন সংসার। স্বামী-ছেলে-মেয়ে নিয়ে প্রথম সংসার, আর দ্বিতীয় হচ্ছে অভিনয় আরেকটা হচ্ছে লেখালেখি।
