‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমকে সর্বস্তরের জনতার শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে বিকেলে।
সোমবার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত স্বজন-শুভানুধ্যায়ী-সহকর্মীরা শহীদ মিনারে তার মরদেহে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর সুযোগ পাবেন।
শ্রদ্ধা জানানো পর তার মরদেহ নিয়ে যাওয়া হবে গুলশান মসজিদে। সেখানে বাদ মাগরিব অনুষ্ঠিত হবে তার দ্বিতীয় নামাজে জানাজা। এ জানাজার পর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বাবার কবরের পাশে নূরজাহান বেগমকে দাফন করা হবে ।
সোমবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান নূরজাহান বেগম।
