নূরজাহান বেগমের দাফন শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে

আপডেট : ২৩ মে ২০১৬, ১৩:৫১
 
সাপ্তাহিক ‘বেগম’ পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমকে (৯২) মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। এর আগে পুরান ঢাকার শরৎ গুপ্ত রোডের বাড়িতে জানাজা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
 
সোমবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান নূরজাহান বেগম।
 
গত ৫ মে অসুস্থ অবস্থায় নূরজাহান বেগমকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ৭ মে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়। আজ সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান তিনি।