প্রিমিয়ার হকিতে সোনালি ব্যাংক ও ওয়ারীর ড্র

আপডেট : ২৩ মে ২০১৬, ১৫:৩৯
ঢাকা প্রিমিয়ার বিভাগ হকি লিগে ড্র করেছে সোনালি ব্যাংক ও ওয়ারী ক্লাব। রবিবার মওলানা ভাষানী হকি স্টেডিয়ামে ২-২ গোলে ড্র হয় ম্যাচটি।
 
ম্যাচের চতুর্থ মিনিটের মাথায় লিড নেয় সোনালি ব্যাংক। ফিল্ড গোল থেকে দলকে এগিয়ে নেন প্রসেনজিত। তবে, ২৬ মিনিটে সমতায় ফেরে ওয়ারী। শিহাবের ফিল্ড গোল থেকে ম্যাচে ফেরে দলটি।
 
৩৪ মিনিটের মাথায় আবারো শিহাব গোল করেন।  প্রথমার্ধে শিহাবের দুই গোলে ২-১ এ এগিয়ে থেকে বিরতিতে যায় ওয়ারী।
 
বিরতির পর ম্যাচের ৫৫ মিনিটের মাথায় সোনালি ব্যাংকের প্রথম গোলদাতা প্রসেনজিত দলের দ্বিতীয় গোলটিও করেন।  ফলে, সমতায় ফেরে সোনালি ব্যাংক। প্রসেনজিত দ্বিতীয় গোলটি পেনাল্টির সুযোগ থেকে করেন।
 
ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ২-২ এ সমতা নিয়ে মাঠ ছাড়ে দুই দল।