রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ২

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ১২:০২

নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জারচর ইউনিয়নে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ইকবাল (৩০) ও আমান উল্লাহ (২৮) নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।

 

মঙ্গলবার ভোরে মির্জাচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত প্রার্থী আওয়ামী লীগ নেতা ফারুক মিয়া ও জাফর ইকবাল মানিক মিয়ার সমর্থকদের মধ্যে এই সংঘর্ষে ঘটনা ঘটে।

 

জানা গেছে, ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন মির্জাচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরুজ মিয়ার ছেলে ফারুক মিয়া এবং সভাপতি জাফর ইকবাল মানিক। ভোটগ্রহণকালে অনিয়ম দেখা দিলে উক্ত ইউনিয়নের একটি কেন্দ্র স্থগিত করে রিটানিং কর্মকর্তা।

আরো পড়ুন : ডিম কেনার তহবিলে জমা অর্ধ কোটি টাকা, বন্দনা থামছেই না ডিম বালকের

পরবর্তীতে ২০১৭ সালে ১৩ জুলাই স্থগিত কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৬৫ ভোট বেশি পেয়ে জাফর ইকবাল মানিক বিজয়ী হন। নির্বাচনকে কেন্দ্র করেই ফারুক মিয়া ও জাফর ইকবাল মানিকের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। ইতোপূর্বে উভয় সমর্থকদের মধ্যে বিক্ষিপ্তভাবে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর থেকে জাফর ইকবাল মানিকের লোকজন এলাকা ছেড়ে অন্যত্র চলে যায়। মঙ্গলবার ভোরে মানিকের লোকজন একত্রিত হয়ে এলাকায় প্রবেশের চেষ্ঠা করলে অপর পক্ষের লোকজন বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২২ জন আহত হন। পরে আশংকাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুজনই মারা যান।

 

ইত্তেফাক/ইউবি