ডাচ কোচ লুইস ফন গালকে বরখাস্ত করলো ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। ক্রিস্টার প্যালেসের বিপক্ষে ১৭ বছর পর এফএ কাপ জেতানোর পরও বরখাস্ত হতে হলো তাকে।
সোমবার এমনটাই দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল। প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বাজে পারফর্মেন্সের কারণেই এই দশা হলো তার। আগেই জানা গিয়েছিলো তার স্থলাভিষিক্ত হচ্ছেন পর্তুগিজ কোচ হোসে মরিনহো।
বরখাস্তের ঘোষণা আসার পর ফন গালের সহকারী কোচ অ্যালবার্ট স্টুভেনবার্গ এবং গোলকিপার কোচ ফ্রান্স হোয়েকও ক্লাব ছেড়ে চলে গেছেন।
ক্লাবের নির্বাহী সহ-সভাপতি ফন গালকে জানান, তারা তাকে আর ক্লাবের ম্যানেজার হিসেবে দেখতে চান না।
