মমতার শপথ অনুষ্ঠানে যাওয়া হচ্ছে না শেখ হাসিনার

আপডেট : ২৩ মে ২০১৬, ১৬:৫৫
 
 
দ্বিতীয় দফায় ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়া মমতা ব্যানার্জির আমন্ত্রণে তার শপথ অনুষ্ঠানে যাওয়া হচ্ছে না বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় প্রধানমন্ত্রী ওই অনুষ্ঠানে যাচ্ছেন না। তবে, তাঁর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ কোনো সদস্যকে কলকাতার ওই অনুষ্ঠানে পাঠাবেন বলে বিবিসির খবরে বলা হয়েছে।
 

গত ১৯ মে পশ্চিমবঙ্গের নির্বাচনী ফল প্রকাশের পর বিপুল গরিষ্ঠতা নিয়ে রাজ্যের ক্ষমতায় ফিরেছে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস।