ভারতের জম্মু ও কাশ্মির প্রদেশের শ্রীনগর জেলায় দুটি পৃথক জঙ্গি হামলায় তিন পুলিশ নিহত হয়েছে। হিজবুল মুজাহিদীন সোমবারের এই দুই হামলার দায় স্বীকার করেছে।
জানা গেছে, শ্রীনগরের জান্দিবাল এলাকায় মোটরসাইকেল আরোহী হামলায় দুই পুলিশ নিহত হয়। জান্দিবাল থানা থেকে মাত্র ২০০ মিটারের মধ্যে অবস্থিত ঘটনাস্থল।
এরপর একই দিনে টেঙ্গাপোরা এলাকায় এক ব্যক্তির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকে গুলি করা হয়। আহতাবস্থায় তার কাছ থেকে রাইফেল ছিনিয়ে নেয় জঙ্গিরা। পরবর্তীতে সেই পুলিশও মারা যায়।
হিজবুল মুজাহিদীনের একজন মুখপাত্র স্থানীয় একটি সংবাদ সংস্থাকে ফোন করে এই হামলার দায় স্বীকার করেছে। দ্য হিন্দু।
