স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ‘বেগম’ পত্রিকার সম্পাদক ও নারী সাংবাদিকতার পথিকৃত্ নুরজাহান বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
সোমবার এক শোক বাণীতে মন্ত্রী বলেন, নুরজাহান বেগমের মৃত্যুতে জাতি নারী জাগরণের অগ্রপথিক ও একজন প্রবীণ সাংবাদিককে হারালো। মরহুমার অবদান জাতি চিরদিন ম্মরণ রাখবে। তিনি মরহুমার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
নূরজাহান বেগম আজ সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। এর আগে গত ৫ মে গুরুতর অসুস্থ অবস্থায় স্কয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
