শবে বরাত উপলক্ষে প্রয়াত স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রবিবার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও বনানীতে ছেলে কোকোর কবর জিয়ারত করেন তিনি।
এ সময় তার সঙ্গে ছিলেন- দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জমির উদ্দিন সরকার, হান্নান শাহ, মির্জা আব্বাস, সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
