আসন্ন ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নে নৌকার প্রার্থী একেএম ফজলুল হক বকুলের পক্ষে প্রচারণায় নেমেছেন যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় যুবলীগের শিল্প ও বাণিজ্য বিষযক সম্পাদক ও বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।
সম্প্রতি এক নির্বাচনী পথ সভায় মেয়র লিটন বলেন, ডিহি ইউনিয়নে নৌকার গণ-জোয়ারে বিদ্রোহী প্রার্থী ও তাদের পক্ষের লোকজন ভেসে যাবে। বিজয় হবে নৌকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে জয়লাভ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পথসভায় অন্যদেরর মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান মিন্নু, জেলা যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার সোনালী, উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক আজিবর রহমান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক শার্শা সদর চেয়ারম্যান কবির উদ্দিন তোতা, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মাস্টার আহসান উল্লাহ, ডিহি ইউনিয়ন আওযামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, ছাত্রলীগ নেতা রাশেদ খান, আইয়ুব খান, আতিকুর রহমান মিলন।
যুব মহিলালীগের সভাপতি মঞ্জুন্নাহার নাহার সোনালী বলেন, শার্শায হাইব্রিড নেতাদের অপ-পায়তারা চলছে। নৌকার বিপক্ষে যারা অবস্থান নেবে জনগণ তাদের দাতভাঙা জবাব দেবে।
