বদমেজাজি স্বরা ভাস্কর

আপডেট : ২৪ মে ২০১৬, ১৪:৩৪
ছোট ছোট ভূমিকায় অভিনয় দিয়ে বলিউডে পথচলা শুরু হয় স্বরা ভাস্করের। এ পর্যন্ত অনেক মুভিতেই দেখা গেছে তাকে, তবে ভিন্ন ভিন্ন ভূমিকায়। এবার বিহারের এক বদমেজাজি মেয়ের ভূমিকায় তাকে দেখা যাবে।
 
ছবির নাম ‘আনারকলি আরাওয়ালি’। বিহারের ছোট্ট এক শহর আরা। সেখানকারই এক মেয়ের ভূমিকায় অভিনয় করবেন স্বরা, যে পেশায় অর্কেস্ট্রা পার্টির গায়িকা। আর মুখে গালিগালাজ লেগেই রয়েছে!
 
‘নীল বাটে সন্নাটা’র শান্ত স্বভাবের মহিলা থেকে এবার মুখরা স্বভাবের এক প্রান্তিক মেয়ে তিনি। এই চরিত্র নিয়ে বেশ উত্তেজিত স্বরা। এ নিয়ে নায়িকার বক্তব্য, 'এ রকম একটা চরিত্রে আমাকে আগে কখনও দেখেননি দর্শক। পুরুষশাসিত সমাজে এক মেয়ের কঠিন জার্নির গল্প বলবে ছবিটা।'
 
‘আনারকলি আরাওয়ালি’ পরিচালনা করবেন অবিনাশ দাস। তিনি পেশায় সাংবাদিক ছিলেন। এটাই তার প্রথম ছবি।