শাড়ির মডেল যখন তৃতীয় লিঙ্গ

আপডেট : ২৪ মে ২০১৬, ১১:৩২
 
ভারতের একজন ফ্যাশন ডিজাইনার প্রথা ভেঙে তার নতুন শাড়ির কালেকশনের  জন্য তৃতীয় লিঙ্গকে মডেল হিসেবে ব্যবহার করেছেন।
 
ডিজাইনার শর্মিলা নায়ার তার কালেকশনের নাম দিয়েছেন ‘মাড়াভিল’-মালায়ালাম ভাষায় যার অর্থ ‘রংধনু’।
 
শর্মিলা বলেছেন, আমি রংধনু নামটি ব্যবহার করেছি এই কারণে যে সারা পৃথিবীতে তৃতীয় লিঙ্গের মানুষরা রংধনুকেই তাদের চিহ্ন হিসেবে ব্যবহার করে থাকেন।
 
ভারতে তৃতীয় লিঙ্গ শ্রেণি সামাজিক অবস্থান বেশ নিচে। তারা নানা রকম সামাজিক নিগ্রহের শিকার হন। ফলে তাদেরকে ফ্যাশন মডেল হিসেবে ব্যবহার করায় এনিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
 
IMG0
 
শর্মিলা নায়ারের শাড়ি কালেকশনে মডেল হয়েছেন যে দুইজন তৃতীয় লিঙ্গ তাদের নাম মায়া মেনন এবং গৌরি চৌধুরী। ফ্যাশন মডেলিংয়ের পূর্ব অভিজ্ঞতা তাদের নেই।
ভারতে এলজিবিটিদের নিয়ে কাজ করে এমন একটি এনজিওর মাধ্যমে শর্মিলা তাদের খুঁজে পান।
 
এ বিষয়ে শর্মিলা বলেন, আমি ফেসবুকে দেখছিলাম কেরালা সরকার তৃতীয় লিঙ্গের উন্নয়নের জন্য অনেক কিছু করছে। তাই ভাবলাম আমিও তো এদের জন্য কিছু একটা করতে পারি।-বিবিসি বাংলা।