টঙ্গীতে প্রকাশ্যে পুলিশের সোর্স কুতুব আলীক (৩২) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় টঙ্গীর মরকুন টিএনটি এলাকায় এ হত্যাকােণ্ডর ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আজ সকালে কুতুব তার টিএনটির বাসার সামনে একটি চা দোকানে বসে কথা বলছিলেন। এমন সময় পেছন থেকে ৩/৪জন যুবক এসে কুতুবকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে কুতুবের পরিবারের লোকজন তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিনি মারা যান।
এ ব্যাপারে টঙ্গী থানার এসআই আবুল খায়ের জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাই। কে বা কারা এই হত্যার সঙ্গে জড়িত তা বলা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
