সম্প্রতি শাহরুখ খানের সিনেমা ‘ফ্যান’ মুক্তি পেয়েছে। সিনেমায় দেখা যায়, তার সঙ্গে দেখা করতে চেয়ে ফ্যানের কপালে জুটেছে হাজতবাসের সঙ্গে পুলিশের মার।
তারপরও সম্প্রতি দুই বিদেশিনী ফ্যান শাহরুখ খানের সঙ্গে দেখা করতে এসেছিলেন মুম্বাইতে। তবে ইন্দোনেশিয়া থেকে আগত এই দুই ফ্যানের সঙ্গে শাহরুখ ‘ফ্যান’ সিনেমা চরিত্রের ভূমিকায় ছিলেন না। যদিও শুরুটা সিনেমার মত আবহ তৈরি করেছিল। শাহরুখের বিলাসবহুল বাংলো ‘মন্নত’এর নিরাপত্তা প্রহরী ওই দুই বিদেশিনীকে পাত্তা দেননি। বাংলোর সামনে পাক খেতে খেতে একেবারে সিনেমার গল্পের রসদ তৈরি হওয়ার জোগাড়।
কিন্তু তারা একেবারে চুপচাপ বসে থাকেনি। একের পর এক টুইট করে অন্তত কয়েক সেকেন্ডের জন্য হলেও দেখা করার আবেদন জানিয়ে যাচ্ছিলেন শাহরুখ খানের কাছে। স্বাভাবিকভাবেই এক সময় ব্যাপারটা কানে গেল বলিউডের বাদশার। এরপর বাদশার মতই কাজ করলেন শাহরুখ খান। তিনি ফ্যানের সঙ্গে দেখা করেছেন। এমনকি তাদের সঙ্গে একটু সময়ও কাটিয়েছেন। জিনিউজবাংলা।
