‘স্পেকটার’ ছবিতে কাজ করার পর জেমস বন্ডের সিরিজে অভিনয় না করার কথা জানিয়েছিলেন ড্যানিয়েল ক্রেগ। এরপর থেকে কে হচ্ছেন পরবর্তী বন্ড সেটি নিয়ে নানা গুঞ্জন শোনা গেছে। ইদ্রিস এলবা, টম হিডলস্টোন থেকে শুরু করে গিলিয়ান অ্যান্ডারসনের নাম শোনা গেছে।
আর যেহেতু নতুন জেমস বন্ড আসছে। সেক্ষেত্রে নতুন বন্ড গার্লের বিষয়টিও আসে। এই চরিত্রের জন্যও অনেক নায়িকার নাম শোনা গেছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার নামও। বন্ড গার্ল হতে সবাই মুখিয়ে থাকলেও প্রিয়াঙ্কার চাওয়া ভিন্ন মাপের।
বন্ডগার্ল হওয়ার কোনো ইচ্ছা নেই প্রিয়াঙ্কার। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ‘বেওয়াচ’ অভিনেত্রী। তিনি বলেছেন, আমি বন্ড হতে চাই।
বেওয়াচ ছবিটি প্রথমে একজন পুরুষকে কেন্দ্র করে কাহিনী লেখা হলেও পরে সেখানে নারীকে নিয়ে আসা হয়। তাহলে বারবারা ব্রোকোলি ও মিশেল জি উইলসন ও নির্মাতারা কি কখনো এরকম ইচ্ছা পোষণ করবেন? খবর: ডিএনএ।
