ইসরাইলি পুলিশের গুলিতে ফিলিস্তিনি নারী নিহত

আপডেট : ২৪ মে ২০১৬, ১৩:২৮
 
আবারো ইসরাইলি পুলিশের গুলিতে এক ফিলিস্তিনি নারী নিহত হয়েছে বলে জানিয়েছে মিডলইস্ট আই। ইসরাইল পুলিশ দাবি করে ওই নারী পুলিশকে ছুরিকাঘাত করার চেষ্টা করার সময় আত্মরক্ষার জন্য গুলি চালানো হয়। সোমবার উত্তর বায়তুল মুকাদ্দাস শহরের বিদ্দু চেক-পয়েন্টে এই ঘটনা ঘটে।
 
পুলিশের দাবি, পুলিশ ওই নারীকে সতর্ক করার জন্য প্রথমে ফাঁকা গুলি ছোড়ে। কিন্তু তারপরও ওই নারী ইসরাইলি পুলিশের দিকে একটি ছুরি নিয়ে এগিয়ে আসতে থাকলে পুলিশ তার ওপর গুলি চালাতে বাধ্য হয়।
 
উল্লেখ্য, দুই দেশের মধ্যকার চলমান সংঘর্ষে ইসরাইলের ২৮ জন এবং ফিলিস্তিনের ২০৫ জন নিহত হয়। মিডলইস্ট আই।