রাজধানীর মিরপুর এলাকার রূপনগরে একটি বাড়ি থেকে সাবিরা হোসেন (২১) নামে এক মডেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে সাবিরার কথিত স্বামী নির্ঝরের কাছে খবর পেয়ে রূপনগর আবাসিক এলাকার ১২ নং রোডের ৫ নং বাড়ির ছয়তলার ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সাবিরার বাবার নাম মনির হোসেন। তিনি দুবাই প্রবাসী। তার মা মোহাম্মদপুরে পৃথক বাসায় থাকেন। নির্ঝরকে স্বামী পরিচয় দিয়ে সাবিরা রূপনগরে সাবলেটে থাকতেন।
রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ আলম জানান, নির্ঝরকে জিজ্ঞাসবাদ করা হচ্ছে। ঘটনাটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের ভিত্তিতে নিশ্চিত হওয়া যাবে।
