রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রাম, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদফতরের দেয়া আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘন্টার পূর্বাভাসে এ কথা বলা হয়।
রাজশাহী ও ঈশ্বরদী অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
