ইব্রা ও হিগুয়েনের দিকে চোখ মরিনহোর

আপডেট : ২৪ মে ২০১৬, ১৬:৫৫
আগামী মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিতে যাচ্ছেন পর্তুগিজ কোচ হোসে মরিনহো। আর দায়িত্ব নিয়েই নিজের মতো করেই ক্লাব সাজাতে চাইবেন তিনি।
আর এজন্য সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ ও আর্জেন্টাইন তারকা গঞ্জালো হিগুয়েনকে প্রথম পছন্দ তার।
 
মরিনহোর সঙ্গে চুক্তির বিষয়টি অফিসিয়ালি এখনও ঘোষণা করেনি রেড ডেভিলসরা।  গত বছরের ডিসেম্বরে চেলসির কোচের পদ থেকে বহিষ্কৃত হয়েছিলেন মরিনহো।  অথচ, তার কোচিংয়ে ২০১৪-১৫ মৌসুমে শিরোপা উল্লাসে মেতেছিল ব্লুজরা।
 
এদিকে, সুইডিশ তারকা ইব্রাহিমোভিচ বেশ দাপটের সঙ্গেই বিদায় নিয়েছেন ফ্রান্সের শীর্ষস্থানীয় ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন থেকে। পিএসজি ছাড়ার পর থেকেই গুঞ্জন উঠে কোথায় যাবেন ‘বুড়ো গোলমেশিন’।
 
এছাড়াও নতুন মৌসুমে ম্যানইউকে সাজাতে ইব্রা ছাড়াও মরিনহোর পছন্দের তালিকায় রয়েছেন চেলসির নেমানজা ম্যাটিক, স্পোর্টিং লিসবনের জোয়াও মারিও, অ্যাতলেতিকো মাদ্রিদের অ্যান্তোনিও গ্রিজম্যান, এভারটনের জন স্টোনস, রিয়াল মাদ্রিদের রাফায়েল ভারানে, জুভেন্টাসের আলভারো মোরাতা।