এক ম্যাচ হাতে রেখেই নেপালের গ্রেট হিমালয়ান ক্রিকেট একাডেমি অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। মঙ্গলবার ৫ ম্যাচ সিরিজের চতুর্থ ম্যাচে ৭ উইকেটের বিশাল জয় পেয়েছে বিকেএসপি।
এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নেপালের একাডেমি দলটি। কিন্তু জিদনির বোলিং তোপে ৩৯ ওভারে ৯৪ রানেই গুটিয়ে যায় তারা। সফরকারী দলের পক্ষে ৭০ বলে সর্বোচ্চ ৩৩ রান করেন রোশন। বিকেএসপি'র বোলারদের মধ্যে জিদনি ৫.২ ওভারে ১৩ রান খরচায় ৪টি উইকেট নিয়েছেন।
জবাবে ব্যাট করতে নেমে ২১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায় বিকেএসপি। জিসান ৬৬ বলে ৪৯ রানের ইনিংস খেলেন।
