চিফ হুইপ আ স ম ফিরোজ বলেছেন, দেশের মেধাবী ছাত্রছাত্রীদের বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে মৌলবাদ, জঙ্গিবাদ ও অপসংস্কৃতিমুক্ত সোনার বাংলা গড়ে তোলার কাজে সামিল হতে হবে।
মঙ্গলবার পটুয়াখালী জেলা পরিষদ প্রশাসক আয়োজিত মেধাবী ছাত্রছাত্রী শিক্ষাবৃত্তি-২০১৫ প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকার নতুন শিক্ষানীতি বাস্তবায়ন করে শিক্ষা বিস্তারে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে, বছরের প্রথমদিন ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দিচ্ছে, মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন করছে, নারী শিক্ষাকে গুরুত্ব দিয়ে নারীর ক্ষমতায়নে অবদান রাখছে।
তিনি সকল সরকারি ও বেসরকারি টিভি চ্যানেলে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকা্ল গুরুত্বের সাথে প্রচারের আহ্বান জানান।
