স্ত্রীর জন্য পুরোনো গাড়ি কিনলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

আপডেট : ২৪ মে ২০১৬, ১৭:৫৯
 
 
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তাঁর স্ত্রীর জন্য মাত্র দেড় হাজার পাউন্ডে কিনেছেন একটি পুরোনো গাড়ি। অক্সফোর্ডশায়ারের যে গাড়ি বিক্রেতার কাছ থেকে তিনি এটি কিনতে গিয়েছিলেন, তিনি প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না যে প্রধানমন্ত্রী এ রকম একটি গাড়ি কিনতে তাঁর কাছে আসবেন।
 
পুরোনো গাড়ির শোরুমের মালিক ইয়ান হ্যারিস জানান, প্রধানমন্ত্রীর সিকিউরিটি টিমের লোকজন যখন একটি ‘নিশান মাইক্রা’ গাড়ি কেনার বিষয়ে ফোনে যোগাযোগ করে তখন তিনি ভেবেছিলেন তাকে নিয়ে কেউ মশকরা করছে।
 
কিন্তু গত শুক্রবার সত্যি সত্যি প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এসে হাজির হন ইয়ান হ্যারিসের শোরুমে। এক হাজার ৪৯৫ পাউন্ড দিয়ে কিনে নিয়ে যান নীল রঙের নিশান মাইক্রাটি।
 
হ্যারিস জানান, প্রধানমন্ত্রী এসে নিজে গাড়িটি পরীক্ষা করে দেখেন। ব্রেক কষে তার সিকিউরিটি টিমকে পেছনে দাঁড়িয়ে দেখতে বলেন পেছনের ব্রেক লাইট জ্বলছে কিনা।
 

তিনি আরো বলেন, পুরো ব্যাপারটা আমার কাছে অলীক বলেই মনে হচ্ছিল। কিন্তু আসলে আর ১০ জনের ক্ষেত্রে যা হয়, এক্ষেত্রেও তাই হয়েছে। একটা স্বাভাবিক লেনদেন যে রকম হয়।