মানিকগঞ্জে বিএনপির ১৩ নেতাকর্মী কারাগারে

আপডেট : ২৪ মে ২০১৬, ১৮:২৭
জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মোজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ্উদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডে রায়ের প্রতিবাদে জামায়াত শিবিরের হরতাল চলাকালে গাড়ি ভাঙচুরের মামলায় মানিকগঞ্জ জেলা বিএনপির ১৩ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।
 
মঙ্গলবার মানিকগঞ্জে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-২-এর আদালত বিএনপির ১৩ নেতাকর্মীকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
 
জানা গেছে, গত ২৩ নভেম্বর দেশ ব্যাপী হরতাল চলাকালীন মানিকগঞ্জ ঢাকা আরিচা মহাসড়কের মানরা এলাকায় গাড়ি ভাঙচুরের ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় দায়েররকৃত বিশেষ ক্ষমতা আইনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরীফ ফেরদৌস, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রিন্স, জেলা যুবদলের  সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, সেচ্চাসেবক দলের সহ-সভাপতি জমসের, সেচ্চাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক সাহিন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ওবাইদুর রহমান পাভেল, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আসিফ ইকবাল রনি, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ভূইয়া বাবু, জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক রামিল, জেলা ছাত্রদলের সহসভাপতি রোমেল, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সদস্য সচিব সানোয়ার হোসেন, শ্রমিক দলের নেতা মো. শাহিনসহ ১৪ জনকে আসামি করে মামলা রুজু করা হয়।
 
মঙ্গলবার আসামিরা আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করলে আদালত জামিন আবেদন নাকচ করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।