বরিশাল নৌ বন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত

আপডেট : ২৪ মে ২০১৬, ১৮:৫৪
বৈরী আবহাওয়ার কারণে বরিশালের নৌ বন্দরগুলোকে ২ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
 
মঙ্গলবার বিকেল ৪টায় বরিশাল নৌ বন্দর কর্মকর্তা এবং নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন। ২ নম্বর সতর্কতা সংকেত থাকায় এখন ৬৫ ফুটের চেয়ে ছোট সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ থাকবে। এর চেয়ে বড় লঞ্চগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।