খালেদা একরামের মরদেহ আসছে বুধবার

আপডেট : ২৪ মে ২০১৬, ১৯:০৫
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য খালেদা একরামের মরদেহ বুধবার ঢাকা পৌঁছাবে বলে ব্যাংককে বাংলাদেশ মিশন জানিয়েছে।
 
বুয়েটের প্রথম নারী উপাচার্য খালেদা একরাম মঙ্গলবার ভোররাতে ব্যাংকক জেনারেল হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৬৬ বছর। ক্যান্সারে ভুগছিলেন তিনি। তার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা  শোক প্রকাশ করেছেন।
 
খালেদা একরামের কফিনবাহী থাই এয়ারওয়েজের টিজি-৩২১  ফ্লাইট বুধবার বেলা সাড়ে ১২টায় ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবে বলে বাংলাদেশ মিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। একই ফ্লাইটে প্রয়াতের পরিবারের সদস্যরাও ঢাকা ফিরবেন বলে এতে জানানো হয়।