প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে মহিলা বিচ ফুটবল। বুধবার কক্সবাজারে শুরু হচ্ছে ওয়ালটন মহিলা বিচ ফুটবল টুর্নামেন্ট। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়।
টুর্নামেন্টে কক্সবাজার জেলার চারটি মহিলা ফুটবল দল অংশ নেবে। দল চারটি হলো তরঙ্গ, তন্ময়, তটিনী ও তপতী।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), এজিএম মেহরাব হোসেন আসিফ ও কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু।
