তেজগাঁও থেকে বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি জব্দ

আপডেট : ২৪ মে ২০১৬, ২০:০৩
 
রাজধানীর তেজগাঁও এলাকা থেকে আবারো একটি বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি জব্দ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তেজগাঁও এলাকার একটি ওয়ার্কশপ থেকে পরিত্যক্ত অবস্থায় এটি জব্দ করেন শুল্ক গোয়েন্দারা।
 
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের দাবি, বিএমডব্লিউ এক্স ৫ মডেলের কালো রঙের এই গাড়িটির মূল্য প্রায় পাঁচ কোটি টাকা।
 

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সৌজন্যে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মইনুল খান সাংবাদিকদের বলেন, গাড়িটি তেজগাঁও এলাকায় ৩৪৫ নম্বরের মাল্টি ব্রান্ড ওয়ার্কশপ থেকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। ওয়ার্কশপের কর্মচারীদের কাছ থেকে জানা গেছে, তাজুল নামের এক ড্রাইভার প্রায় এক মাস আগে মেরামতের জন্য ওই ওয়ার্কশপে রেখে যান। কিন্তু এরপর কেউ এটি নিতে আসেননি।