টসে জিতে ফিল্ডিংয়ে বেঙ্গালুরু

আপডেট : ২৪ মে ২০১৬, ২০:৩৬

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম কোয়ালিফায়ারে গুজরাট লায়ন্সের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মঙ্গলবার বেঙ্গালুরু চিন্নস্বামী স্টেডিয়ামে টসে জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বেঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি।

আইপিএলের ৮ম আসরে ফাইনালে উঠার লড়াইয়ে মাঠে নামছে গুজরাট লায়ন্স ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি।
 
এই ম্যাচটি জিতলেই ফাইনাল নিশ্চিত হবে। হারলে অবশ্য থাকছে আরও একটি সুযোগ। একদিকে বিরাট কোহলি অন্যদিকে সুরেশ রায়না। টি-টোয়েন্টি ক্রিকেটে দুই ধারাবাহিক ব্যাটসম্যান।
 
তবে সবাইকে ছাড়িয়ে এককথায় অনন্য বিরাট কোহলি। মাঠে নামলে রান করাটা অভ্যাসে পরিণত করেছেন। চলতি আইপিএল-এ চারটি শতরান এসেছে তার ব্যাট থেকে। সব মিলিয়ে ৯১৯ রান। অর্ধশত ছয়টি।