নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের সদস্য আরিফুল ইসলামকে জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন। তবে হাইকোর্টের এই জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করা হবে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ একেএম মনিরুজ্জামান কবির।
গত বছরের ১৩ সেপ্টেম্বর রাজধানীর বিভিন্ন স্থান থেকে হিযবুত তাহরীর সাত সদস্যকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এর মধ্যে আরিফ একজন। এ ব্যাপারে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় তাদের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মামলা করা হয়। ওই মামলায় জামিন চেয়ে তিনি হাইকোর্টে আবেদন করেন। শুনানি শেষে হাইকোর্ট জামিন মঞ্জুর করে।
