হাজীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২৪ মে ২০১৬, ২১:৫৩
জেলার হাজীগঞ্জ উপজেলায় মঙ্গলবার দুপুরে পানিতে ডুবে তানভীর (২) নামে শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার বাকিলা ইউনিয়নের সন্না গ্রামের মন্নান মিয়ার বাড়ির প্রবাসী কামাল হোসেনের ছেলে।
 
নিহতের চাচা জামাল হোসেন জানান, দুপুরের দিকে সবার অজান্তে তানভীর  পানিতে পড়ে তলিয়ে যায়। বাড়ির সকলে তানভীরকে খোঁজ করে না পেয়ে পুকুরে পায়। পরে পুকুর থেকে তাকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।