মৌলভীবাজারে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

আপডেট : ২৪ মে ২০১৬, ২২:৪৭
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন।
 
নিহতরা হলেন- উপজেলার জামসী গ্রামের আব্দুল মতিন (৩৪) ও সাতগাঁও বাজার এলাকার তাহির মিয়া (৪০)।
 
শ্রীমঙ্গল থানার এস আই  আজহারুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার মতিগঞ্জ এলাকায় মৌলভীবাজার-ঢাকা সড়কে এ দুঘটনা ঘটে।
শ্রীমঙ্গল ফায়ার স্টেশনের ফায়ারম্যান মাজহারুল ইসলাম জানান, রাত ৮টার দিকে মতিগঞ্জ এলাকায় মৌলভীবাজার-ঢাকা সড়কে যাত্রীবোঝাই অটোরিকশাটিকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান। নিহতদের লাশ উদ্বার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।