যুক্তরাষ্ট্রের কমেডিয়ান ও অভিনেতা বিল কসবির বিপক্ষে যৌন নির্যাতন মামলা চালিয়ে যাবার আদেশ দিয়েছে দেশটির আদালত। ট্যাম্পল বিশ্ববিদ্যালয়ের এক কর্মীকে কসবি ফিলাডেলফিয়ায় নিজ বাসভবনে নিয়ে ড্রাগ দেয়ার মাধ্যমে যৌন নির্যাতন চালিয়েছিল বলে অভিযোগ করা হয়।
গত বছর এক নারী বিলি কসবির বিরুদ্ধে এই মামলা করেন। সেখানে এই নারী দাবি করেন, বিলি কসবি তাকে নিজ বাস ভবনে নিয়ে যান এবং নীল তিনটি ট্যাবলেট খাওয়ান। এরপর নারীটির অমতে বিলি কসবি তার সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করেন। কিন্তু কসবা বিষয়টি নাকচ করে দিয়ে বলেন, এই নারীর ইচ্ছাতেই তিনি শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন।
অভিযোগ পত্রে নারীটি বর্ণনা করেন, ক্যাপসুলগুলো খাওয়ার পর আমার পা জেলির মত হয়ে গিয়েছিল। আমি তা নাড়াতে পারছিলাম না। নারীটি আরো অভিযোগ করে বলেন, আমি কসবাকে বলছিলাম, 'আমি কথা বলতে পারছি না'। এ সময় আমি আতঙ্কের মধ্যে ছিলাম।
এদিকে এই নারীর করা মামলার পর ৭৮ বছর বয়সী এই কমেডিয়ানের বিরুদ্ধে একইভাবে যৌন নির্যাতন করার অভিযোগ আনেন আরো ৪০ নারী। বিবিসি।
