আন্তঃজোনাল টুর্নামেন্টে অনূর্ধ্ব-১৬ পশ্চিম জোন স্কোয়াডে ডাক পেয়েছেন ভারতীয় সেনসেশন শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন।
আগামী ৬ জুন শেষ হওয়া এই টুর্নামেন্টে পশ্চিম জোনকে নেতৃত্ব দিবেন ওম ভোশলে। বারোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি স্নেহাল পারিখ মঙ্গলবার এই স্কোয়াড ঘোষণা করেছেন।
অল ইন্ডিয়া জুনিয়র সিলেকশন কমিটি প্রতিটি জোনের জন্য দল নির্বাচন করে দিয়েছে বলে সূত্র মতে জানা গেছে।-বাসস।
