রাজধানীর বনানীতে সৈনিক ক্লাবের সামনে মামলা প্রত্যাহারের দাবিতে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেছে গার্মেন্টস শ্রমিকরা।
বুধবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে তারা। এক ঘণ্টা অবস্থানের পর পুলিশের হস্তক্ষেপের পর অবরোধ তুলে নেয় শ্রমিকরা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি ট্রাফিক) মহাখালী জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) মো. খোরশেদ আলম জানান, ওই গার্মেন্টস শ্রমিকদের দুই পক্ষের মধ্যে কিছু অভ্যন্তরীণ সমস্যার কারণে মামলা-মোকদ্দমা বিষয়ক জটিলতা আগেই ছিল। তাদের মধ্যে প্রায় তিনশ শ্রমিক রাস্তায় নেমে ছিল।
