কেরানীগঞ্জের সিংহ খাল দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা দুইমাসের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ঢাকা জেলার প্রশাসক ও কেরানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। দখলকারীদের তালিকা আদালতে উপস্থাপনের পর বুধবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও ইকবাল কবিরের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেয়।
ঢাকা জেলার প্রশাসক ও কেরানীগঞ্জের ইউএনওর দাখিল করা প্রতিবেদনে ইস্পাহানি কলেজ, ইস্পাহানি কলেজ মার্কেট, তাঁতী সমবায় সমিতিসহ আটটি প্রতিষ্ঠানের তালিকা দেয়া হয়েছে। দখলদারীদের উচ্ছেদের জন্য হাইকোর্টের নির্দেশনা চাওয়া হয়। রিটকারীদের পক্ষে শুনানি করেন মনজিল মোরশেদ শুনানি করেন।
হিউম্যান রাই্টস ফর পিস বাংলাদেশের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ১ মার্চ হাইকোর্ট সিংহ খালের নদীর তীরবর্তী এলাকায় অবৈধ দখলদারের তালিকা চেয়ে আদালতে প্রতিবেদন দাখিলের জন্য সরকারকে নির্দেশ দেয়।
