টুপি পরাদের বিরুদ্ধে ভারতের বজরং দলের মহড়া!

আপডেট : ২৫ মে ২০১৬, ১৭:২৩
ভারতের উগ্র ডানপন্থী রাজনৈতিক সংগঠন বজরং দলের একটি ভিডিওতে এর সদস্যদের রাইফেল নিয়ে প্রশিক্ষণ নিতে দেখা গেছে। টুপি পরা একদল লোককে পরাজিত করতে দেখা যায় ভিডিওটিতে। এই ঘটনায় ঘৃণা ছড়ানোর অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
 
ভিডিও ফুটেজে দেখা যায়, বজরংয়ের সদস্যরা রাইফেলসহ মাটিতে শুয়ে পজিশন নিয়ে একদল টুপি পড়া লোকদের পরাজিত করছে। টুপি পরা স্বেচ্ছাসেবকদের ‘শত্রু’ হিসেবে দেখানো হয়েছে।
IMG0
অযোধ্যায় আত্মরক্ষা শিবির নামে একটি প্রশিক্ষণ শিবিরে অস্ত্র প্রশিক্ষণ দেয়া হয় বলে জানিয়েছে এনডিটিভি। এই প্রশিক্ষণের ভিডিও ভারতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
 
পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহিত গুপ্ত জানিয়েছেন, মামলায় দলটির ৫০ জন সদস্যের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।