মেহেরপুরে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

আপডেট : ২৫ মে ২০১৬, ১৮:১৭

মেহেরপুরে সাগর ফকির নামে এক মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের জেল দেয়া হয়েছে।

 

বুধবার বিকালে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক টিএম মুসা এ রায় দেন। সাজাপ্রাপ্ত সাগর ফকির গাংনী উপজেলার ভোমরদহ গ্রামের আঞ্জুমান আলীর ফকিরের ছেলে।

 

মামলার বিবরণে, ২০১৪ সালের ১১ ফেব্রুয়ারি গাংনী উপজেলার গাড়াডোব গ্রামে গাংনী র্যা ব ক্যাম্পের নায়েক সামসুল আলম অভিযান চালিয়ে ১৬০ গ্রাম হেরোইনসহ সাগর ফকিরকে আটক করেন। ওই দিনে গাংনী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলার প্রাথমিক তদন্ত শেষে আদালতে অভিযোগ পত্র দাখিল করে। সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ আদেশ প্রদান করেন।