নিউ মেক্সিকোয় ট্রাম্পের সমাবেশে মারামারি

আপডেট : ২৫ মে ২০১৬, ১৮:৩৭
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে ডোনাল্ড ট্রাম্পের সমাবেশের বাইরে মারামারির ঘটনা ঘটেছে। ট্রাম্পবিরোধীদের বিক্ষোভ থেকে মারামারির সূত্রপাত হয়। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশেরও সংঘর্ষ ঘটে।
 
বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে জ্বলন্ত টি-শার্ট ও বোতল ছুঁড়ে মারে।
পুলিশও বিক্ষোভকারীদের স্মোক গ্রেনেড মেরে ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। বিক্ষোভকারীরা ট্রাম্পের বক্তব্যের সময়ও বাধার সৃষ্টি করে।

যুক্তরাষ্ট্রের মধ্যে নিউ মেক্সিকো অঙ্গরাজ্যেই সবচেয়ে বেশি হিস্পানিক লোকজন বাস করেন। সংখ্যালঘু হিস্পানিকদের নিয়ে নানা সময় বিতর্কিত কথা বলেছেন ট্রাম্প। সূত্র: এএফপি