কান চলচ্চিত্র উৎসবে বেগুনি লিপস্টিক দিয়ে সামাজিক গণমাধ্যমে ঝড় তুলেছিলেন ঐশ্বরিয়া রাই। সোনম কাপুর জানিয়েছেন, তার ঠোট নিয়ে চর্চা হোক বলেই এমনটা করেছেন তিনি।
সোনম বলেন, ফ্যাশনের ধারণাটাই হচ্ছে সবাই এটা নিয়ে কথা বলবে, এবং আমার মনে হয় ঐশ্বরিয়া এটাই চেয়েছিলেন। তিনি যেটা চেয়েছেন সেটা অর্জন করতে পেরেছেন এবং আমি মনে করি এটা দারুণ। এদিকে ঐশ্বরিয়া রাই দাবি করেছেন যে তিনি যে পণ্যের দূত হয়ে এসেছেন তাদের চাওয়া অনুযায়ী এমনটি করেছেন তিনি। সেই একই পণ্যের দূত সোনম বলেন, আমি মনে করি না এই জন্য ঐশ্বরিয়া বেগুনি লিপস্টিক লাগিয়ে ছিলেন। আমার মনে হয় কানে ১৫ তম বছরে এটা করা দারুণ বিষয়। সব জায়গায় তাকে নিয়েই আলোচনা হচ্ছিল।
আলোচনায় আসতে কখনো বেগুনি লিপস্টিক ব্যবহার করবেন কি না এই প্রসঙ্গে বলেন, আমি এর আগে বেগুনি লিপস্টিক ব্যবহার করেছি, এমনকি একটি ফটোশ্যুটের জন্য বেগুনি লিপস্টিকও লাগিয়েছি। কিন্তু কেউ আমাকে নিয়ে কথা বলেনি। ইন্ডিয়ান এক্সপ্রেস।
