তৃতীয় লিঙ্গে অধিকার বিষয়ক বিভিন্ন আইনে যুক্তরাষ্ট্রের মানুষ সম্মতি দিলেও এবার স্কুলের 'ওয়াশরুম' ব্যবহারের ক্ষেত্রে দেয়া ওয়াশিংটনের রায়ের বিরোধিতা করছে দেশটির ১১ অঙ্গরাজ্য।
ওয়াশিংটন জানিয়েছিল, তৃতীয় লিঙ্গের এই মানুষগুলো নিজেদের 'গ্রহণ করা লিঙ্গ' অনুসারে স্কুলগুলোর টয়লেট ব্যবহার করতে পারবে। কিন্তু এই আইনের কারণে অনেক পুরুষও মেয়েদের টয়লেটে অবাধে প্রবেশ করবে যা স্পষ্টভাবে নারীর অধিকার খর্ব করা বলে জানিয়েছে অঙ্গ রাজ্যগুলো।

বিরোধী ১১ রাজ্যের তালিকায় সবার ওপরে রয়েছে দেশটির সবচাইতে রক্ষণশীল রাজ্য হিসেবে পরিচিত টেক্সাস। রাজ্যটির গভর্নর গ্রেগ অ্যাবোর্ট বলেন, ওবামার প্রশাসন যুক্তরাজ্যের সংবিধানকে পদদলিত করছে। রাজ্যটির পক্ষ থেকে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতের কাছে আপিল করা হয়েছে বলে জানায় বিবিসি।
এদিকে টেক্সাসের এমন আবেদনের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে অ্যাটর্নি জেনারেল লরেত্তা লিঞ্চ বলেন, আমাদের স্কুলগুলোতে বৈষম্যের কোন সুযোগ নেই। বিবিসি।
