ব্রিটিশ চলচ্চিত্রে জ্যাকুলিন

আপডেট : ২৬ মে ২০১৬, ১১:৩২
 
ব্রিটিশ চলচ্চিত্রে নিজের ভাগ্য পরীক্ষার করার চেষ্টা করছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। তিনি বলেছেনি, চলচ্চিত্রের ধরনের কারণেই তিনি এই ছবিতে কাজ করার ইচ্ছা পোষণ করেছেন।
 
‘ডেফিনিশন অব ফিয়ার’ চলচ্চিত্রটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার। এখানে মারসিডিস পাপালিয়া, ক্যাথেরিন ব্যারেল ও ব্লাইথ হাবার্ডের পাশাপাশি জ্যাকুলিন কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন।
 
জ্যাকুলিন বলেছেন, বলিউডের বাইরে আমি দুইটি ছবিতে অভিনয় করেছি। আমি এই ছবিতে অভিনয় করতে চাচ্ছি কারণ আমি এর আগে ইংরেজি ভাষায় কাজ করিনি। এটা একটি সাইকোলজিক্যাল থ্রিলার। আমি এর আগে এই ধরনের ছবিতে কাজ করিনি।
 
চলচ্চিত্রে জ্যাকুলিন একজন সাইকোলজিক্যাল শিক্ষার্থীর ভূমিকায় অভিনয় করছেন। আর এজন্য তিনি তার উচ্চারণেও ওপর কাজ করছেন। তিনি বলেন, আমাকে আমেরিকান ও ব্রিটিশ উচ্চারণের ধরন ছেটে ফেলতে হবে।
 
জ্যাকুলিন ফার্নান্দেজকে পরবর্তীতে ‘হাউজফুল ৩’ ছবিতে দেখা যাবে। এতে আরো অভিনয় করেছেন অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, লারা দত্ত ও নার্গিস ফকরি। খবর: ডিএনএ।