‘বেওয়াচ’ ও টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র কাজ নিয়ে হলিউডে সময় পার করছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তবে ৪০ দিনের ছুটিতে ভারতে যাচ্ছেন তিনি। মনে হতে পারে, প্রিয়াঙ্কা হয়তো এই সময় কোন কাজ করবে না। কিন্তু সেটি ভুল ধারণা। এই কয়দিনে তিনি ১০০ কোটি রুপি আয় করবেন।
মুম্বাই মিররের প্রতিবেদনে বলা হয়েছে, ‘কোয়ান্টিকো’র পরবর্তী শুটিং ও ‘বেওয়াচ’ ছবির পোস্ট-প্রোডাকশন কাজ শুরুর মধ্যকার সময়ে প্রিয়াঙ্কা ২৪টি বিজ্ঞাপন ক্যাম্পেইনের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এগুলোর সব শুটিং আগামী মাসে হবে। আর সব মিলিয়ে আর আয় হবে ১০০ কোটি রুপির মতো।
বিজ্ঞাপনগুলোর মধ্যে ফলের জুস, জুয়েলারি ব্রান্ড, এয়ারলাইন্স ও রিয়াল স্টেট প্লাটফর্ম প্রভৃতি রয়েছে।
