ডাকসুর কোষাধ্যক্ষ হলেন শিবলী রুবাইয়াতুল ইসলাম

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ১৮:৫৬

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু- ২০১৯ এর কোষাধ্যক্ষ হিসেবে মনোনয়ন পেয়েছেন শিবলী রুবাইয়াতুল ইসলাম। তিনি ঢাবির ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক।

ডাকসুর গঠনতন্ত্রের ৬ (১) অনুচ্ছেদ অনুযায়ী উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তাকে এই মনোনয়ন প্রদান করেছেন। মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

২৩ মার্চ ডাকসুর প্রথম কার্যকরী পরিষদ সভা অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের পুরাতন সিনেট অডিটোরিয়াম। এছাড়া হলগুলোর সভা স্ব স্ব হল সংসদ রুমে অনুষ্ঠিত হবে। সভায় ডাকসু ও হল সংসদের নবনির্বাচিত কার্যকর পরিষদের সদস্যদের পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় এবং দায়িত্বভার গ্রহণসহ পরবর্তী কার্যক্রম নিয়ে আলোচনা হবে।

আরো পড়ুন: ক্রাইস্টচার্চ হামলার জন্য আমি দায়ী নই: ট্রাম্প

তিন দশক পর গত ১১ মার্চ ডাকসু ও হল সংসদগুলোর নির্বাচন হয়। এতে ভোটগ্রহণ হয় হলগুলোতে। এতে ভিপি হিসেবে বিজয়ী নুরুল হক নুর। আর ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচিত হয়েছেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

ইত্তেফাক/জেডএইচ