ব্যক্তিগত জীবনের নানা চড়াই-উৎরাইয়ের কারণে মাঝে বেশ আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। কিন্তু সবকিছু ছাপিয়েও মিডিয়ায় নিজের জায়গা তৈরি করে নিয়েছেন তিনি।
মডেল সাবিরা হোসেনের আত্মহত্যার বিষয়টি অনেকের মতো প্রভাকেও নাড়া দিয়েছে। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বুধবার প্রভা তার ফেসবুকে লিখেছেন, সুইসাইড যদি কষ্ট থেকে বাঁচার উপায় হয়, তাহলে সবার আগে সুইসাইড করতাম আমি।
প্রভা লিখেছেন, এই যে এতো কষ্ট, এতো অপমান, এত না পাওয়া নিয়ে বেঁচে থাকার লড়াই করছি। সুইসাইড যদি কষ্ট থেকে বাঁচার উপায় হয়, তাহলে সবার আগে সুইসাইড করতাম আমি। এমন না যে, ২০১০ সালের পর আমার জীবনে বড় বড় দুঃখকষ্ট আসে নাই। তবে বেঁচে থাকার আনন্দ খুব উপভোগ করি, যখন ভালো থাকি। যা আগে এভাবে উপলব্ধি করতে পারি নাই।
তিনি বলেন, ভালোই তো লাগে যখন ঐসব মানুষদের সামনে মাথা উঁচু করে চলি। ওরা রাগে অপমানে অন্যদের সাথে উঁচু গলায় কথা বলে বুঝাতে চায় এটা নিতে পারছি না। তখন একগাল হাসি আর নিজেকে নিজের মাথায় হাত বুলায়ে বলি, দেখো প্রভামনি, মরে গেলে এই এনসিকিউরিটি দেখতে পেতে?
তিনি লেখেন, অনেক কষ্ট পাচ্ছি কিন্তু সুখের পূর্ণিমাটাও তো খারাপ না। আরো কষ্ট পাব/ আরো অনেক সুখ পাওয়ার রয়ে গেছে। সেগুলো পূর্ণ করতে হবে না? লাইফ ইজ বিউটিফুল।
দীর্ঘদিনের প্রেমিক রাজীবের সঙ্গে বাগদান হয়েছিল প্রভার। এর মধ্যে অভিনেতা অপূর্বর সঙ্গে মন আদান-প্রদান হয় তাদের। এরপর পালিয়ে গিয়ে বিয়ে করেন তারা। ক্ষিপ্ত হয়ে রাজীব প্রভার সঙ্গে কাটানো অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফাঁস করে দেয়। এরপরই অপূর্বের সঙ্গে সংসার ভেঙে যায়। এরপর শান্তকে বিয়ে করেন প্রভা। কিন্তু সে সংসারও টেকেনি তার। এখন মিডিয়ার কাজ নিয়ে ব্যস্ত আছেন প্রভা।
