জুভেন্টাসে যোগ দিচ্ছেন দানি আলভেজ ও মাশ্চেরানো!

আপডেট : ২৬ মে ২০১৬, ১৬:০০
আগে থেকেই শোনা যাচ্ছিলো চলতি মৌসুম শেষে বার্সেলোনা ছাড়বেন তাদের ব্রাজিালিয়ান তারকা দানি আলভেজ ও হাভিয়ের মাশ্চেরানো। এবার শোনা যাচ্ছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসে যোগ দিতে পারেন না। এমনটাই দাবি করেছে ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল ডটকম।
 
২০০৮ সালে সেভিয়া থেকে আলভেস ও ২০১০ সালে লিভারপুল ছেড়ে ন্যু ক্যাম্পে পাড়ি জমান মাশ্চেরানো। বার্সার সঙ্গে ৩৩ বছর বয়সী আলভেজের বর্তমান চুক্তির মেয়াদ আর মাত্র এক বছর বাকি। শেষ হবে ২০১৭ সালের জুনে। অবশ্য আরো এক বছর বাড়ানোর সুযোগ রয়েছে। অন্যদিকে, আগামী ৮ জুন ৩২-এ পা রাখতে যাওয়া মাশ্চেরানোর চুক্তির মেয়াদ শেষ হবে ২০১৮ সালে।
 
তবে জানা গেছে,  আলভেজ ও মাশ্চেরানো দু’জনের সঙ্গেই আলোচনা শুরু করেছে জুভেন্টাস। 
 
টানা পাঁচবার ঘরোয়া লিগ জেতা জুভেন্টাসের লক্ষ্য পরবর্তী মৌসুমের চ্যাম্পিয়নস লিগ শিরোপা। এ লক্ষ্যে টিমে অভিজ্ঞতা বাড়াতেই এই সিদ্ধান্ত নেয় তুরিনের ওল্ড লেডিরা।